সমস্থানিক বা আইসোটোপ (ISOTOPES)
🌐 সমস্থানিক বা আইসোটোপ :
একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বা সমস্থানিক বলে।
- আইসোটোপ এর পারমাণবিক সংখ্যা সমান হয় কিন্তু ভরসংখ্যা আলাদা হয়।
- এদের প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের সংখ্যা সমান হয়।
- আইসোটোপের নিউট্রন সংখ্যা আলাদা হয়।
🌐 কয়েকটি মৌলের আইসোটোপ :
📝হাইড্রোজেনের সমস্থানিক বা আইসোটোপ সংখ্যা
হাইড্রোজেনের তিনটি আইসোটোপের আছে-
- প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন (¹H¹) - প্রোটন সংখ্যা 1 নিউট্রন সংখ্যা 0, সাধারণ হাইড্রোজেন কে নিউট্রন বিহীন পরমাণু বলা হয়।
- ডয়টেরিয়াম বা ভারি হাইড্রোজেন (¹H²) - প্রোটন এবং পারমাণবিক সংখ্যা 1, এবং নিউট্রন সংখ্যা 1
- ট্রাইটিয়াম (¹H³) - প্রোটন এবং পারমাণবিক সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2
তিনটি মৌলের ক্ষেত্রেই পারমাণবিক সংখ্যা সমান, সুতরাং মৌল গুলি একে অপরের আইসোটোপ বা সমস্থানিক।
📝 অক্সিজেনের আইসোটোপ সংখ্যা
প্রকৃতিতে অক্সিজেনের মোট তিনটি আইসোটোপ আছে, ⁸O¹⁶, ⁸O¹⁷, ⁸O¹⁸
অক্সিজেনের তিনটি আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 8, 9 এবং 10
📝 কার্বনের আইসোটোপ সংখ্যা
কার্বনের তিনটি আইসোটোপ আছে।
⁶C¹², ⁶C¹³, ⁶C¹⁴
আইসোটোপ গুলির মধ্যে ⁶C¹⁴ তেজস্ক্রিয়।
প্রতিটি আইসোটোপের পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক 6, এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 টি, 7 টি এবং 8 টি।
📝 ক্লোরিন
¹⁷Cl³⁵, ¹⁷Cl³⁷
প্রতিটি আইসোটোপ এর পরমাণু ক্রমাঙ্ক 17 এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 18 টি এবং 20 টি.

This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete