মৌলিক অধিকার Fundamental rights of Indian Constitution

মৌলিক অধিকার



📝  ভারতীয় সংবিধানের Part 3 তে (12 - 35) নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকারের ধারণাটি না হয়েছে মার্কিন সংবিধানের Bill of rights থেকে।


📝 ভারতীয় সংবিধানে মোট ছয় ধরনের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধান রচনা সময় প্রথমে মোট সাতটি মৌলিক অধিকার ছিল। কিন্তু 1978 সালের 44 তম সংবিধান সংশোধনের সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের আওতায় আনা হয়েছে।


12 নং ধারা :-

  কেন্দ্র ও রাজ্য সরকারের অধিকরণ আইন সভার কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে ।রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা দেওয়া আছে।


13 নং ধারা :-

 মৌলিক অধিকার গুলির সাথে সংগতহীন আইন অথবা মৌলিক অধিকার গুলি কে খর্ব করে এমন আইন বাতিল যোগ্য বলা আছে।


📝 সাম্যের অধিকার (Right to equality) :-


সংবিধানের 14-18 নং ধারায় সাম্যের অধিকার এর কথা বলা আছে।


🌐14 নং ধারায় বলা আছে আইন এর সমতা অর্থাৎ দেশের কোন ব্যাক্তি রাষ্ট্রীয় আইনের উর্ধে নয়।


🌐15 নং ধারায় বলা আছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সমান সুযোগ অধিকার পাবে। অর্থাৎ আইনের চোখে সবাই সমান।


🌐16 নং ধারায় বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ-সুবিধা প্রদান।


🌐17 নং ধারায় বলা আছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ (Untouchability)।


🌐18 নং ধারায় বলা আছে সামরিক ও শিক্ষাসংক্রান্ত উপাধি ছাড়া অন্য কোন পদ্ধতি গ্রহণ করা যাবে না।


📝 স্বাধীনতার অধিকার (Right to Freedom) :-


সংবিধানের 19 থেকে 22 নং ধারা পর্যন্ত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে।


সংবিধানের 19 নং ধারায় বলা হয়েছে-


🌐19(a)- বাক ও মতামত প্রকাশের অধিকার।

🌐19(b)- শান্তিপূর্ণ ও নিরস্ত্র ভাবে সমাবেশ হওয়ার অধিকার।

🌐19(c)- সমিতি বা সংঘ গঠনের অধিকার।

🌐19(d)- ভারতের সর্বোচ্চ স্বাধীনভাবে চলাফেরার অধিকার।

🌐19(e)- ভারতের ভূখণ্ডে যেকোনো স্থানে বসবাসের অধিকার।

🌐19 (f)- যে কোন পেশা বা অবলম্বন করার অথবা যেকোন উপজীবিকা, ব্যবসা-বাণিজ্য চালানোর অধিকার।


20 নং ধারায় বলা হয়েছে-


যদি কোন ব্যক্তি অপরাধের জন্য অভিযুক্ত হয় এই ধারায় তাদের স্বার্থ সংরক্ষিত আছে। অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বল প্রয়োগ করা যায় না। যে কোন অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্বৃত্ত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না।


21 নং ধারায় বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ।


21(A)  নং ধারায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষাকে( 6 থেকে 14 বছর বয়সী) শিশুদের মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান।


22 নং ধারায় বলা হয়েছে যুক্তিসংগত কোন কারণ না দেখিয়ে কোন ব্যক্তিকে আটক করা যায়না । আটকের 24 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পেশ করতে হবে এবং সত্বর তাকে গ্রেপ্তারের কারণ দেখাতে হবে । গ্রেপ্তার ও আটকদের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা এই ধারায় নেওয়া হয়েছে।


📝 শোষণের বিরুদ্ধে অধিকার (Right against exploitation ) :- ধারা (23- 24)


23 নং ধারায় বলা হয়েছে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, বেকার খাটানো, মানুষ নিয়ে ব্যবসা করা, নারী, শিশু প্রভৃতি নিয়ে কেনাবেচা করা নিষিদ্ধ করণ ।


24 নং ধারায় বলা আছে 14 বছরের কম বয়সী শিশুদের কোন কারখানা বা খনি বা অন্যকোন বিপদজনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ‌।


📝 ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to religion freedom):- ধারা 25- 28


25 নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রের সকল মানুষকে সমানভাবে তার বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম গ্রহণ, ধর্মপ্রচারক, ধর্মাচরণের স্বাধীনতা দেওয়া।


সংবিধানের 26 নং ধারায় বলা আছে প্রত্যেক ধর্মাবলম্বীকে ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপনের অধিকার।


সংবিধানের 27 নং ধারায় বলা আছে কোন ধর্মের উন্নতিকল্পে নাগরিকদের কর না দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কোনো নাগরিককে বাধ্য করা যাবে না।


সংবিধানের 28 নং ধারায় বলা আছে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষা দানে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন।


📝 সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার(Right to Culture and Education) :- ধারা (29- 30)


সংবিধানের 29 নং ধারায় ভারতের যে কোন অঞ্চলের আদিবাসী নিজ ভাষা, সংস্কৃতি , লিপি সংরক্ষণের অধিকারী।


সংবিধানের 30 নং ধারা অনুযায়ী সংখ্যালঘুরা তাদের নিজেদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিচালনা করতে পারে।


📝 সংবিধান প্রতিবিধানের অধিকার (Right to Constitutional Remedies):-


সংবিধানের 32 নং ধারায় বলা আছে মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় তা রক্ষা করার ব্যবস্থা।

সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী লেখ জারি করে মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া।

 এই মৌলিক অধিকার টি কে ডঃ বি আর আম্বেদকর "Soul of Indian Constitution" বলেছেন।


📝 33 নং ধারায় বলা হয়েছে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারসমূহ পার্লামেন্ট আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে ।


📝 34 নং ধারায় বলা আছে কোন অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকার সময় মৌলিক অধিকার গুলির উপর বাধানিষেধ আরোপ হতে পারে ।


📝 সংবিধানের 35 নং ধারায় বলা আছে মৌলিক অধিকার গুলি রক্ষার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ব্যবস্থা।


🌐 মৌলিক অধিকারের ক্ষেত্রে 31 নং ধারা ছিল সম্পত্তির অধিকার সংক্রান্ত বর্তমানে এটি 300 A ধারায় আইনে পরিণত হয়েছে।


🌐সংবিধানে অতিরিক্ত তিনটি অধিকারের কথা বলা আছে সেগুলি হল


📝300-A : সম্পত্তির অধিকার সংক্রান্ত।

📝 301 - ব্যবসা বাণিজ্য সংক্রান্ত।

📝 326 - লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার প্রদান।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area