সমস্থানিক বা আইসোটোপ (ISOTOPES)

 সমস্থানিক বা আইসোটোপ (ISOTOPES)





🌐 সমস্থানিক বা আইসোটোপ :

একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বা সমস্থানিক বলে।

  •  আইসোটোপ এর পারমাণবিক সংখ্যা সমান হয় কিন্তু ভরসংখ্যা আলাদা হয়।
  • এদের প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের  বাইরে ইলেকট্রনের সংখ্যা সমান হয়।
  •  আইসোটোপের নিউট্রন সংখ্যা আলাদা হয়।

🌐 কয়েকটি মৌলের আইসোটোপ :

📝হাইড্রোজেনের সমস্থানিক বা আইসোটোপ সংখ্যা

হাইড্রোজেনের তিনটি আইসোটোপের আছে-
  1.  প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন (¹H¹) - প্রোটন সংখ্যা 1 নিউট্রন সংখ্যা 0, সাধারণ হাইড্রোজেন কে নিউট্রন বিহীন পরমাণু বলা হয়।
  2. ডয়টেরিয়াম বা ভারি হাইড্রোজেন (¹H²) - প্রোটন এবং পারমাণবিক সংখ্যা 1, এবং নিউট্রন সংখ্যা 1
  3. ট্রাইটিয়াম (¹H³) -  প্রোটন এবং পারমাণবিক সংখ্যা 1,  নিউট্রন সংখ্যা 2
তিনটি মৌলের ক্ষেত্রেই পারমাণবিক সংখ্যা সমান, সুতরাং মৌল গুলি একে অপরের আইসোটোপ বা সমস্থানিক।

 📝 অক্সিজেনের আইসোটোপ সংখ্যা

প্রকৃতিতে অক্সিজেনের মোট তিনটি আইসোটোপ আছে, ⁸O¹⁶, ⁸O¹⁷, ⁸O¹⁸

অক্সিজেনের তিনটি আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 8, 9 এবং 10

📝  কার্বনের আইসোটোপ সংখ্যা

কার্বনের তিনটি আইসোটোপ আছে‌।
⁶C¹², ⁶C¹³, ⁶C¹⁴

আইসোটোপ গুলির মধ্যে ⁶C¹⁴ তেজস্ক্রিয়।

প্রতিটি আইসোটোপের পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক 6, এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 টি, 7 টি এবং 8 টি।

📝 ক্লোরিন

প্রকৃতিতে ক্লোরিনের মোট দুইটি আইসোটোপ আছে।

¹⁷Cl³⁵, ¹⁷Cl³⁷

প্রতিটি আইসোটোপ এর পরমাণু ক্রমাঙ্ক  17 এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 18 টি এবং 20 টি.

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area