পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক (Atomic number ) :
কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের যতসংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যাপ বা পরমাণু ক্রমাঙ্ক বলে।
যেমন , সোডিয়ামের পরমাণু তে 11 টি প্রোটন আছে।সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11,
অর্থাৎ বলা যায়,
পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক = পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা = পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা।
- হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1
- হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা 2
- কার্বনের পারমাণবিক সংখ্যা 6
- অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা 13
- ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15
- ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20

ThIs Is Better.
ReplyDelete