1808 সালে বিজ্ঞানী জন ডালটন পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তা ডালটনের পরমাণুবাদ বলে পরিচিত। তার এই মতবাদ রসায়ন বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি মূল ভিত্তি স্বরূপ।
🌐 ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য গুলি হল:
- প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অতিক্ষুদ্র অবিভাজ্য নিরেট কলা দিয়ে গঠিত। এই ক্ষুদ্রতম কণার নাম পরামানু বা অ্যাটম।
- কোন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পরামানু সৃষ্টি বা ধ্বংস করা যায়না।
- একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুর ভর এবং ধর্ম অভিন্ন হয়।
- রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর গুলি পরস্পর পূর্ণ সংখ্যা সমানুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে।
