আলোর প্রতিফলন/আলোর প্রতিফলনের সূত্র গুলি কি কি / Reflection of light and law of light- Karmadishari

 


আলোর প্রতিফলন (Reflection of Light) :


সমসত্ত্ব মাধ্যমে আলো সরলরেখায় চলে। কিন্তু আলো যখন এক সমসত্ত্ব মাধ্যম থেকে অন্য এক সমসত্ত্ব মাধ্যমের তলে আপতিত হয়, তখন সাধারণত তিনটি ঘটনা ঘটে: 

(1) আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যম তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এরূপ দিক পরিবর্তনকে প্রতিফলন বলে। 

(2) আপতিত আলোর কিছু অংশ। দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অন্য পথে চলে যায়। একে আলোর প্রতিসরণ বলে। 

(3) আপতিত আলোর অবশিষ্ট অংশ দ্বিতীয় মাধ্যম-তলে শোষিত হয়।


আলোর প্রতিফলন : আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম থেকে এসে অন্য একটি মাধ্যমের তলে আপতিত হয়, তখন ঐ আলোক রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে।



আলোর প্রতিফলনের সূত্র :(Low reflection in light)

(i) আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অংকিত অভিলম্ব একই সমতলে থাকে।

(ii) আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়।




মনে করি, AO রশ্মি M1M2 দর্পণের O বিন্দুতে আপতিত হয়ে OC রশ্মিরূপে প্রতিফলিত হয়ছে। M1M2 দর্পণের O বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ON হলে প্রথম সুত্রানুসারে AO, OC এবং ON একই সমতলে থাকে এবং দ্বিতীয় সূত্রানুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ বা <AON = <CON । অর্থাৎ, i = r


*️⃣ কোনো আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে ঐ রশ্মির আপতন কোণ শূন্য হয়। ফলে ঐ রশ্মির প্রতিফলন কোণও শূন্য হয়। অর্থাৎ, প্রতিফলিত আলোকরশ্মি একই লম্বরেখা বরাবর প্রথম মাধ্যমে ফিরে যায়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area