✒️ পশ্চিমবঙ্গ সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- কর্মদিশরী
পশ্চিমবঙ্গ - আমার রাজ্য
1. পশ্চিমবঙ্গের আয়তন কত ?
>> 88752 বর্গ কিমি ।
2. পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা
>> 23 টি ।
3. স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের আয়তন কত ছিল
>> 78 হাজার বর্গ কিমি।
4. উত্তর দিনাজপুরের ইসলামপুর কবে পশ্চিমবঙ্গে যুক্ত হয় ?
>> 1948 সালে ।
5. চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়
>> 1949 সালে ।
6. পুরুলিয়া কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়
>> 1956 সালে ।
7. দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ স্বশাসিত অঞ্চল কবে গঠিত হয়
>> 1988 সালে।
8. 24 পরগনা জেলা কবে বিভক্ত হয়
>> 1983 সালে ডক্টর অশোক মিত্রের প্রস্তাব মেনে 1 লা মার্চ1986 সালে।
9. পশ্চিম দিনাজপুর জেলা কবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয়
>> 1992 সালে।
10. মেদিনীপুর জেলা কবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিভক্ত হয়
>> 2002 সালের 1 লা জানুয়ারি।
11. জলপাইগুড়ি জেলা কবে বিভক্ত হয়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা হয়
>> 2014 সালের 25 শে জুন।
12. তিনবিঘা করিডোর কোথায় অবস্থিত
>> পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ও বাংলাদেশ সীমান্তে।।
13. দার্জিলিং জেলা কবে বিভক্ত হয়ে দার্জিলিং ও কালিম্পং জেলা গড়ে ওঠে
>> 2017 সালের 14 ই ফেব্রুয়ারি।
14. পশ্চিম মেদিনীপুর জেলা কবে বিভক্ত হয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা গড়ে ওঠে
>> 2017 সালের 4ঠা এপ্রিল ।
15. বর্ধমান জেলা কবে পশ্চিম ও পূর্ব বর্ধমানে বিভক্ত হয়
>> 2017 সালের 7 এপ্রিল।
পশ্চিমবঙ্গ :- দ্বিতীয় পর্ব
16. পশ্চিমবঙ্গে সীমানায় কয়টি প্রতিবেশী দেশ রয়েছে
>> তিনটি দেশ (বাংলাদেশ , নেপাল ও ভুটান )।
17. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সংখ্যা কয়টি
>> পাঁচটি। যথা আসাম, বিহার, ঝাড়খন্ড , উড়িষ্যা ও সিকিম ।
18. পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে
>> পাঁচটি। যথা 1.প্রেসিডেন্সি বিভাগ 2. মেদিনীপুর বিভাগ 3.বর্ধমান বিভাগ 4. মালদা বিভাগ 5.জলপাইগুড়ি বিভাগ
19. প্রেসিডেন্সি বিভাগে কোন কোন জেলা রয়েছে
>> 1.হাওড়া 2.কলকাতা 3.নদিয়া 4.উত্তর 24 পরগনা ও 5. দক্ষিণ 24 পরগনা
20. বর্ধমান ডিভিশনে কোন কোন জেলা রয়েছে
>> 6.হুগলি 7.পূর্ব বর্ধমান 8.পশ্চিম বর্ধমান 9.বীরভূম 10.বাঁকুড়া
21. মেদিনীপুর বিভাগে কোন কোন জেলা রয়েছে
>> 11.পশ্চিম মেদিনীপুর 12.পূর্ব মেদিনীপুর 13.ঝাড়গ্রাম 14.পুরুলিয়া
22. মালদা বিভাগে কোন কোন জেলা রয়েছে
>> 15.মালদা 16.মুর্শিদাবাদ 17.উত্তর দিনাজপুর 18.দক্ষিণ দিনাজপুর
23. জলপাইগুড়ি বিভাগে কোন কোন জেলা রয়েছে
>> 19.দার্জিলিং 20.কালিম্পং 21.জলপাইগুড়ি 22.আলিপুরদুয়ার 23.কোচবিহার
24. পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ® রাঘব ঘোষ
>> তিনটি । যথা 1. উত্তরের পার্বত্য অঞ্চল 2.পশ্চিমের মালভূমি অঞ্চল ও 3.সমভূমি অঞ্চল
25. আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য
>> ত্রয়োদশতম ।
পশ্চিমবঙ্গ :-- তৃতীয় পর্ব
25. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি
>> সান্দাকফু (উচ্চতা 3630 মিটার )।
26. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মূলত কয়টি ভাগ
>> দুইটি । যথা তিস্তা নদীর পশ্চিমে পার্বত্য অঞ্চল ও তিস্তা নদীর পূর্বের পার্বত্য অঞ্চল ।
27. সিঙ্গালিলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত
>> দার্জিলিং নেপাল সীমান্তে তিস্তা নদীর পশ্চিম এ।
28. পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি
>>ফালুট
29. পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি
>> দার্জিলিং এর ঘুম
30. তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চলের কয়টি ভাগ
>> দুইটি। যথা সিঙ্গালিলা পর্বতশ্রেণী ও দার্জিলিং পর্বতশ্রেণী।
31. সিঙ্গালিলা পর্বতশ্রেণী উচ্চতম পর্বত শৃঙ্গ গুলির নাম কি
>> সান্দাকফু ফালুট সবর গ্রাম ও টংলু।
32. দার্জিলিং শৈলশিরা উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ®রাঘব ঘোষ
>> সিঞ্চল( 2615m) । এছাড়া টাইগার হিল ও ঘুম ।
33. তিস্তার পূর্বদিকে পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
>> দূরবিন্দরার ঋষিলা (3121 m )।
34. বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি
>> সাংচুলি ।
35. পশ্চিমবঙ্গে কোন অঞ্চল বরাভূম নামে পরিচিত
>> পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের দক্ষিণাংশ স্থানীয় ভাষায় বরাভূম নামে পরিচিত। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এরকম একটি অঞ্চল।
36. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি
>> পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু 677 মিটার উঁচু।
37. ডুংরি কি
>> পুরুলিয়া জেলায় পাহাড় গুলির স্থানীয় নাম ডুংরি ।
38. বাঘমুন্ডি পাহাড় কোথায় অবস্থিত
>> পুরুলিয়া জেলায়
39. বিহারীনাথ (452m) ও শুশুনিয়া পাহাড় (450m)কোথায় দেখা যায় ®Raghab Ghosh
>> বাঁকুড়া জেলায় ।
40. মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়
>> বীরভূম জেলায় ।
পশ্চিমবঙ্গ :- চতুর্থ পর্ব
41. ডুয়ার্স কথার অর্থ কি
>> ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। এখান থেকে ওখানে যাওয়ার অনেক রাস্তা আছে তাই এই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।
42. তরাই কথার অর্থ কি
>> স্যাতসেতে নিম্নভূমি । হিমালয় থেকে নদীর ধারা বয়ে আনা নুরি বালি পল্লী সঞ্চয় এই নিম্নভূমি স্যাতসেতে অঞ্চল সৃষ্টি হয়েছে ।
43. তাল কি?
>> উত্তর দিনাজপুরে নিম্নভূমি তথা জলাভূমি স্থানীয় ভাষায় তাল নামে পরিচিত।
44. বরেন্দ্রভূমি কোথায় দেখা যায়
>> দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশের ঢেউ খেলানো প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত ভূভাগ বরেন্দ্রভূমি নামে পরিচিত।
45. দিয়ারা কোথায় অবস্থিত
>> মালদার দক্ষিণের নবীন পল্লী গঠিত উর্বর ভূভাগ দিয়ারা নামে পরিচিত।
46. রাঢ় শব্দের অর্থ কি?
>> পাথুরে জমি।
47. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু
>> পশ্চিম থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে।
48. পশ্চিমবঙ্গে মৃতপ্রায় ব-দ্বীপ কোথায় দেখা যায়
>> মুর্শিদাবাদ ও নদিয়া
49. পশ্চিমবঙ্গে এখনো কোথায় সক্রিয় বদ্বীপ লক্ষ্য করা যায় ®রাঘব ঘোষ
>> পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্বাংশে সুন্দরবন অঞ্চলে।
50. পশ্চিমবঙ্গের কোথায় বালিয়াড়ি দেখা যায়?
>> পশ্চিমবঙ্গে একেবারে দক্ষিণে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি মহকুমা বঙ্গোপসাগরের উপকূল বরাবর বালিয়াড়ি দেখা যায়।
পশ্চিমবঙ্গের নদনদী
51. রেনি গঙ্গা পর্বত শৃঙ্গ কোথায় দেখা যায়?
>> আলিপুরদুয়ার জেলার উত্তর সীমান্তে পার্বত্য অংশে সিনচুলা পর্বতে।
52. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?
>> গঙ্গা-ভাগীরথী ।
53. গঙ্গা নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?
>> মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে।
54. ভাগীরথীর বাম তীরের দুটি উপনদীর নাম লেখ?
>> জলঙ্গি ও মাথাভাঙ্গা
55. ভাগীরথী ডান তীরে কয়েকটি উপনদীর নাম বল?
>> ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ন হলদি।
56. উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি?
>> তিস্তা
57. মহানন্দা নদী কোথায হইতে উৎপত্তি লাভ করেছে?
>> দার্জিলিংয়ের ডাওহিল পাহাড়ে ।
58. পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়?
>> তিস্তা নদীকে ।
59. তিস্তা নদীর উৎপত্তি কোথায়? ®রাঘব ঘোষ
>> সিকিমের জেমু হিমবাহ ।
60. মিরচি, বালাসন, রত্না ও কঙ্কাই কোন নদীর উপনদী?
>> মহানন্দা ।
61. তোর্সা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে?
>> তিব্বত ভুটান সীমান্তর উপত্যকায়
62. উলঙ্গ কালজানি কোন নদীর উপনদী?
>> তোর্সা
63. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি?
>> দামোদর
64. পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়?
>> দামোদর
65. দামোদর নদ কোথায় উৎপত্তি লাভ করেছে?
>> ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে।
66. কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত?
>> দ্বারকেশ্বর ও শিলাবতী
67. ময়ূরাক্ষী নদীর কয়েকটি উপনদীর নাম কি?
>> ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর ও কোপাই
68. হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ এর নাম?
>> কংসাবতী ও কেলেঘাই
69. গঙ্গার শাখা নদী পদ্মা থেকে কোন নদী উৎপত্তি লাভ করে গঙ্গার আরেক শাখা ভাগীরথী নদীতে এসে মিশেছে?
>> জলঙ্গি ও মাথাভাঙ্গা
70. সুন্দরবন অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখ?
>> গোসাবা, পিয়ালী, মাতলা, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, কালিন্দী
71. NATMO এর তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি ভূগর্ভস্থ জল সঞ্চিত রয়েছে?
>> মুর্শিদাবাদ ও নদিয়া।
72. ভারতবর্ষের একমাত্র কোন রাজ্য যার মাথায় হিমালয়ের মুকুটচূড়া রয়েছে এবং নীচে বঙ্গোপো সাগর এর জল রয়েছে?
>> পশ্চিমবঙ্গ ।
পশ্চিমবঙ্গের জলবায়ু
73. পশ্চিমবঙ্গে কোন জলবায়ু দেখা যায়?
>> পশ্চিমবঙ্গের দক্ষিনে ক্রান্তীয় এবং উত্তরে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায় । এছাড়া একেবারে উত্তরে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু লক্ষ করা যায় ।
74. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি বা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়?
>> আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স (455cm)।
75. পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাত কত হয়?
>> সমগ্র পশ্চিমবঙ্গে গড়ে 160 থেকে 180 সেমি বৃষ্টিপাত হয়।
76. পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়?
>> বীরভূম জেলার ময়ূরেশ্বর এ (95cm)।
77. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান এর নাম কি?
>> পশ্চিম বর্ধমান জেলার আসানসোল।
78. পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয় (শুষ্কতম জেলা)?
>> পুরুলিয়া ।
79. গ্রীষ্মের শুরুতে পশ্চিমবঙ্গে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে?
>> কালবৈশাখী ।
80. পশ্চিমবঙ্গে মাঝেমাঝে শরৎকালের যে ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে?
>> আশ্বিনের ঝড় ।
81. পশ্চিমবঙ্গের কোথায় পোডসল মাটি দেখা যায়
>> দার্জিলিং কালিম্পং পার্বত্য অঞ্চল এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে
82. পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট ও লাল মাটি দেখা যায়
>> রাঢ় অঞ্চলে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান এর কিছু অংশে ।
83. পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মাটি দেখা যায়
>> দক্ষিণ 24 পরগনা তে ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অংশে
84. পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চলে কোন মাটি দেখা যায়
>> পলিমাটি
85. পশ্চিমবঙ্গে কত শতাংশ স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়
>> প্রায় 19.3% ।
পশ্চিমবঙ্গের নদনদী
86. >>মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে (ধুলিয়ানের নিকট) গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে ভাগীরথী ও গঙ্গা।
87.>> ১ টি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে মিশেছে।
88.>> মাথাভাঙ্গা নদীর শাখা নদী হল - ইচ্ছামতী ও চূর্ণী।
89>> কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ - হলদি নদী।
90>> দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ - রূপনারায়ণ।
91>> বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ - কুলা।
92>> উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী - তিস্তা।
93>> দক্ষিণবঙ্গের প্রধান নদী - মাতলা, রায়মঙ্গল, গোসাবা, ইছামতী, কালিন্দী, ঠাকুরান, পিয়ালী, বিদ্যাধরী, সপ্তমুখী প্রভূতি।
94>> দক্ষিণবঙ্গের নদীগুলিতে জোয়ার-ভাটা হয়। সারা বছরই জল থাকে।
95>> দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত। সমুদ্রের জল প্রবেশ করার জন্য।
96>> ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে। পূর্বভাগ বাগড়ি ও পশ্চিমভাগ রাঢ় নামে পরিচিত।
97>> দামোদর ও ভাগীরথীর মিলনস্থল - (গড়চুমুক) হাওড়া দর্শনীয় স্থান।
98>> গঙ্গার পরিণত ব-দ্বীপ সমভূমির অংশ হল - নদীয়া জেলা।
99>> অজয় নদীর তীরে কেঁদুলের মেলা বিখ্যাত।
99>> অজয়নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে।
100>> বীরভূমে সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত।
101>> গঙ্গানদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
102>> তিস্তা নদীর বামতীরের আর্দ্রভূমিকে ডুয়ার্স বলে।
103>> তিস্তা নদীর ডানতীরে তরাই অঞ্চল অবস্থিত।
104>> তিস্তা পূর্বদিকে দুরবিনদারা পর্বত (১৩৭২ মিটার) অবস্থিত।
105>> সুবর্ণরেখা নদী ছোটোনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে।
106>> মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে অতিরিক্ত জলসরবরাহের মাধ্যমে কলকাতা বন্দরকে রক্ষার জন্য।
107>> বাঁকুড়া জেলার প্রধান নদী দামোদর।
108>> দার্জিলিংয়ের সেবকের কাছে তিস্তানদী সমভূমিতে প্রবেশ করেছে।
109>> দামোদর নদী বাঁকুড়া ও বর্ধমানের সীমানা নির্ধারক। বরাকর দামোদরের প্রধান উপনদী।
110>>কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে কালজানি নদী সীমানা নির্ধারণ করে।
111>>জলপাইগুড়ি ও অসমের মধ্যে সঙ্কোশ নদী সীমানা নির্ধারণ করে।
112>> সুন্দরবনের উল্লেখযোগ্য নদী - বিদ্যাধরী, পিয়ালী, মাতলা, রায়মঙ্গল, কালিন্দী।
113>> দক্ষিণমুখী নদী (জলপাইগুড়ি জেলার) - তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাক, সঙ্কোশ, জলঢাকা।
114>> জর্দানদীর তীরে প্রাচীন জল্পেশ মন্দির বিখ্যাত (জলপাইগুড়ি)।
115>>দ্বারকেশ্বর নদী - মেদিনীপুরে রূপনারায়ণ নাম নিয়েছে।
116>> দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত।
117>>ময়ূরাক্ষী নদীর কয়েকটি উপনদীর নাম হল - - ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর ও কোপাই
118>> হলদি নদী কংসাবতী ও কেলেঘাই দুটি নদীর মিলিত প্রবাহ এর নাম।
119.>> জলদাপাড়া অভয়ারন্যের মধ্যে হলং নদী প্রবাহিত হয়েছে।
120>> পশ্চিমবঙ্গের মুকুটমণিপুর জলাধারটি কংসাবতী নদীর ওপর গড়ে উঠেছে ।
