দ্রবণ (Solution)
দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণের প্রতিটি অংশের উপাদান, গঠন এবং ধর্ম যদি একই থাকে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়, তাহলে ওই মিশ্রণকে দ্রবন বলে। দ্রাব ও দ্রাবকের সমস্বত্ত্ব মিশ্রণ হল দ্রবন।
দ্রাব (Solute)
দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে এবং যে উপাদানটিকে অন্য কোন পদার্থে মেশালে উপাদানটি মিশে গিয়ে একটি সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাকে দ্রাব বলে।
যেমন-জল ও লবণের দ্রবণে, লবণ হল দ্রাব ও জল হল দ্রাবক ।
দ্রাবক (Solvent)
দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে এবং দ্রবণটির ভৌত অবস্থা উপাদানটির ভৌত অবস্থার মত হয়, তাকে দ্রাবক বলে।
জল হল অজৈব দ্রাবক। জলকে সার্বজনীন দ্রাবকও বলা হয়।
