তানসেন সম্মান -2020
সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত ৯৬তম তানসেন সংগীত সমারোহ-২০২০-তে বিভিন্ন পুরস্কার প্রাপকদের হাতে বিবিধ পুরস্কার তুলে দেওয়া হল।
মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ এবং উস্তাদ আলাউদ্দিন খান কলা ইভাম সংগীত অ্যাকাডেমি কর্তৃক যৌথভাবে এই সংগীত সমারোহের আয়োজন করেছিল।
২০২০ সালের তানসেন সম্মানে ভূষিত হয়েছেন পণ্ডিত সতীশ ব্যাস।
Pandit Satish Vyas
হিন্দুস্থানি সংগীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারের সম্মান স্বরূপ তাঁকে নগদ এক লক্ষ টাকা এবং একটি শংসাপত্র প্রদান করা হয়েছে।
এছাড়া এই অনুষ্ঠানে রাজা মহাসিং তোমর অ্যাওয়ার্ড-২০২০ তে ভূষিত হয়েছে ভোপালের ‘অভিনব কলা পরিষদ'।
