আদর্শ মৌল :
পর্যায় সারণির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল গুলিকে প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এদের আদর্শ মৌল বলে।
এদের ধর্ম ও প্রকৃতি নির্দিষ্ট। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল ভিন্ন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের প্রতিটিতে আটটি করে আদর্শ মৌল আছে। অর্থাৎ পর্যায় সারণির আদর্শ মৌলের সংখ্যা 40।
কয়েকটি, আদর্শ মৌলের উদাহরণ হল- Li, Be, B, C, N, O, Na, Mg, Al, Si, K, Ca
সন্ধিগত মৌল :
পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম (Sc) থেকে জিঙ্ক (Zn) পর্যন্ত 10 টি মৌলকে এবং পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম (Y) থেকে ক্যাডমিয়াম (Cd) পর্যন্ত 10 টি মৌলকে তাদের কয়েকটি বিশেষ ধর্মের জন্য সন্ধিগত মৌল বলে ।
এই মৌল গুলি একাধিক যোজ্যতা বিশিষ্ট। পর্যায় সারণিতে মোট সন্ধিগত মৌলের সংখ্যা 20 .
সন্ধিগত মৌলের উদাহরণ হল- স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাংগানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক, ক্যাডমিয়াম, সিসা .
বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইডস্ :
পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সিজিয়াম (Ce-58) থেকে লুটেসিয়াম (Lu-71) পর্যন্ত 14 টি মৌলকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে এদের বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইডস্ বলে।
প্রকৃতিতে মোট 14 টি বিরল মৃত্তিকা মৌল পাওয়া যায়।
ইউরেনিয়ামোত্তর মৌল অ্যাক্টিনাইটস্ (93-103) :
পর্যায় সারণির সপ্তম পর্যায়ে ইউরেনিয়ামের(92) পরবর্তী 13 টি মৌলকে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে এদের ইউরেনিয়ামোত্তর বা অ্যাক্টিনাইটস্ মৌল বলে।

